Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হাফিজের অপেক্ষা বাড়লো

স্পোর্টস ডেস্ক:
পাকিস্তানের অন্যতম সেরা অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। বিশ্বকাপে পাকিস্তান দলে তার উপস্থিতিটা খুবই প্রয়োজন। কিন্তু বোলিং অ্যাকশন অবৈধ বলে সেটা হবে কি না, তা নিয়ে সংশয় আছে। সংশয়টা আরো বেড়ে গেল। কারণ, তিনি পায়ের ইনজুরিতে ভুগছেন। আর সে জন্য আইসিসির কাছে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়ার তারিখ পাল্টাতে হচ্ছে। নতুন তারিখ হয়তো পড়বে ১০ ফেব্র“য়ারির পর। আর তাতে ১৫ ফেব্র“য়ারি অনুষ্ঠেয় ভারত-পাকিস্তান ম্যাচে হাফিজের বোলিং করাটা আরো অনিশ্চয়তায় পড়লো। শুক্রবারই হাফিজের বিসবেনে উড়ে যাওয়ার কথা ছিল। সেখানেই তার পরীক্ষা দেবার কথা ছিল। কিন্তু তিনি সিডনিতে দলের সাথেই আছেন। ইনজুরির কারণে পরীক্ষার তারিখ পেছালো পাকিস্তান ক্রিকেট বোর্ডের আবেদনের কারণে। যদিও নতুন তারিখ এখনো ঘোষণা করা হয়নি। এখন দলের সাথে পুরোপুরি স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে আছেন হাফিজ। বোলিংয়ে নিষিদ্ধ তিনি। আর আইসিসির পরীক্ষায় পাশ করলে তো বোলিং করতেও পারবেন। কিন্তু হাফিজ ব্যর্থ হলে? আইসিসির বোলিং রিভিউ গ্র“প একটা নির্দিষ্ট সময় বেধে দেবেন। ওই সময়ের মধ্যে আর পরীক্ষা নেবার জন্য আবেদন করতে পারবেন না হাফিজ। গেল সেপ্টেম্বরে হাফিজের বোলিং অ্যাকশন প্রথম প্রশ্নবিদ্ধ হয়। চ্যাম্পিয়ন্স টি-টোয়েন্টিতে তিনি লাহোর লায়ন্সের সাথে খেলার সময় রিপোর্ট করা হয় বোলিং অ্যাকশন নিয়ে। এরপর নভেম্বরে আবুধাবিতে নিউজিল্যান্ডের সাথে টেস্ট খেলার সময় আবার রিপোর্টেড হন হাফিজ। সেই থেকে আন্তর্জাতিক অঙ্গনে হাফিজের বোলিং নিষিদ্ধ হয়ে আছে।

Leave A Reply

Your email address will not be published.