Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হার দিয়েই রিয়ালের মওসুম শুরু

স্পোর্টস ডেস্ক:
রাফায়েল বেনিতেজ এখন থেকেই নিজের লাগেজটা প্রস্তুত করে রাখতে পারেন। কখন না আবার ফ্লোরেন্তিনো পেরেজ সংবাদ সম্মেলন কিংবা বিবৃতিতে ঘোষণা করে বসেন, ‘বেনিতেজ অনেক ভালো কোচ ছিলেন। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে, তার সাথে আমরা আর সম্পর্ক দীর্ঘ করতে পারছি না। তাকে বিদায় বলে দিতেই হচ্ছে।’ সংলাপটা কাল্পনিক। রিয়াল মাদ্রিদের গত বেশ কয়েক বছরের ইতিহাস কিন্তু কোচদের জন্য মোটেও সুখকর নয়। এভাবেই বিদায় নিতে হয়েছে আনচেলত্তি, মরিনহো থেকে শুরু করে অনেককেই। সেই পথে বেনিতেজকে নিয়ে রিয়াল হাঁটবে কি না এখনই হয়তো ভবিষ্যৎবানী করা সম্ভব নয়। তবে, তেমন না হওয়াটাই বরং হবে অস্বাভাবিক। ভবিষ্যৎবানীটা নিশ্চিত করে এখনই বলার কারণ, রাফায়েল বেনিতেজের অভিষেকটা কিন্তু মোটেও ভালো হয়নি। রিয়াল মাদ্রিদের মওসুমের প্রথম ম্যাচ আর রাফার অভিষেক। এই প্রথম এবং অভিষেকেই হেরে বসেছে স্প্যনিশ জায়ান্টরা। প্রতিপক্ষ কিন্তু তেমন নামি-দামি, বড় কেউ নয়, ইতালিয়ান ক্লাব এএস রোমা। ফল, পেনাল্টি শ্যুট আউটে ৭-৬ ব্যবধান। ক্রিকেটের আঁতুড়ঘর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড এ দিন হয়ে উঠেছিল সিআর সেভেন সমর্থকদের ডেরা। আশি হাজারের উপর রিয়াল সমর্থক গ্যালারি জুড়ে ভিড় করেন। পুরো ম্যাচ জুড়ে ‘রোনালদো-রোনালদো’ চিৎকারও শোনা যায়। হয়তো তারা আশায় ছিলেন, মহাতারকার ম্যাজিক দেখবেন। তবে সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। না দেখা গেল নাকলবল ফ্রি-কিক, না দেখা গেল রোনালদোর ট্রেডমার্ক লং রেঞ্জ। বরং নব্বই মিনিট শেষে গোলশূন্য ম্যাচ দেখেই কাটাতে হল মেলবোর্ন ভক্তদের। এদিন রিয়াল মাদ্রিদ ভালো ফুটবল উপহার দিলেও গোলের মুখ খুলতে পারেনি। রোনালদো-বেল দু’জনেই গোলের সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু নির্ধারিত সময় পর্যন্ত গোল না-হওয়ায় খেলা পেনাল্টিতে গড়ায়। পেনাল্টিতে শেষ হাসি হাসল রোমা।

Leave A Reply

Your email address will not be published.