Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রাজ্জাক

বিনোদন ডেস্ক : হাসপাতাল থেকে ঘরে ফিরলেন নায়করাজ রাজ্জাক। শারীরিক অবস্থা পুরোপুরি শঙ্কামুক্ত এবং চিকিৎসকের অনুমতি নিয়েই  বুধবার হাসপাতাল থেকে রাজ্জাক বাসায় ফিরলেন বলে জানিয়েছেন নায়করাজের ছোট ছেলে সম্রাট।

রাজ্জাকের গত সোমবার বাসায় ফেরার কথা ছিল। কিন্তু চিকিৎসক আর দু-একটা দিন পর্যবেক্ষণে রাখতে চেয়েছেন। শ্বাসকষ্টজনিত কারণে গত ২৬ জুন রাজ্জাককে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে সেখানকার আইসিইউতে স্থানান্তর করা হয়। শারীরিক অবস্থা অনেকটাই ভালো হওয়ায় হাসপাতালে ভর্তির ১২ দিন পর রাজ্জাক গুলশানের বাসা লক্ষীকুঞ্জে ফিরলেন রাজ্জাক।

বিপদে পাশে দাঁড়ানোর জন্য সব বন্ধু, পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদও জানিয়েছেন সম্রাট

Leave A Reply

Your email address will not be published.