হায়াদ্রাবাদের সরকারি হাসপাতালে একদিনে ২১ রোগীর মৃত্যু
ডেস্ক রিপোর্ট:
হায়দরাবাদের সরকারি গান্ধী হাসপাতালে এক দিনে ২১ জন রোগীর মৃত্যু হল। একটি ইংরেজী দৈনিকে প্রকাশিত খবরে প্রকাশিত তথ্যানুযায়ী চিকিৎসকেরা জানিয়েছেন, শুক্রবার দুপুর ৩ টা থেকে বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়। বারবার বিদ্যুৎ চলে যেতে থাকে। যদিও ৪টি জেনারেটর ছিল। হাসপাতালের পক্ষ থেকে ২১ জন রোগীর এই মৃত্যুর কারণ হিসেবে বিদ্যুৎ বিভ্রাটকেই দায়ী করা হচ্ছে।
মৃত রোগীরা অনেকে স্পেশালিটি ওয়ার্ডের। কয়েকজন সার্জিক্যাল ইনটেনসিভ কেয়ার ইউনিট, নিও ন্যাটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট, রেসপিরেটরি কেয়ার ইুনিট, অ্যাকিউট মেডিক্যাল কেয়ার ইউনিট এবং এমার্জেন্সি ওয়ার্ডের। এই সমস্ত ওয়ার্ডগুলি বিদ্যুৎ বিভ্রাটের ফলে ক্ষতিগ্রস্থ হয়। সূত্র: জিনিউজ।