Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হিলিতে ফেন্সিডিল বোঝাই ট্রাকসহ হেলপার আটক করেছে বিজিবি

fancidilহিলি,প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর হিলি সীমান্ত এলাকা থেকে ভারতীয় ফেন্সিডিল সহ একটি ট্রাক আটক করেছে বিজিবি। একইসঙ্গে ট্রাকের হেলপারকেও আটক করা হয়েছে। আটক হেলপার হামিদুল ইসলাম বগুড়ার শাহাজাহানপুর উপজেলার কৈগাড়ী গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
বিজিবির বাসুদেবপুর ক্যাম্পের সুবেদার গোলাম মোস্তফা জানান, রোববার ভোর সাড়ে ৫টার দিকে একদল চোরাচালানী বিজিবির চোঁখ ফাঁকি দিয়ে দেশে ফেন্সিডিল পাচার করে। এমন খবর পেয়ে এই ক্যাম্পের বিজিবি সদস্যরা সীমান্তের সাতকুড়ি রেলগেট এলাকায় অবস্থান নেয়। এসময় চোরাচালানীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিল বোঝাই ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ধাওয়া করে বাসুদেবপুর ক্যাম্পের সামনে থেকে ট্রাকটি আটক করা হয়। পরে ১ হাজার ৯৬ বোতল ফেন্সিডিল বোঝাই ট্রাকটি সহ হেলপারকে আটক করা হয়।
বিজিবি জানায়, আটক ফেন্সিডিল ও ট্রাকের মুল্য প্রায় ৩৬ লাখ টাকা।

Leave A Reply

Your email address will not be published.