হিলিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
রাসেল হাসান, হিলি: কিশোরীদের জন্য বিনিয়োগ, আগামী প্রজন্মের সুরক্ষা এমন প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে পালিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস।
বৃহস্পতিবার সকাল ১১ টায় হাকিমপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মামুনুর রশীদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান আকতারা চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা আবু জাফর প্রমুখ।