Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হিল্লা বিয়ের কারণে আটকে গেল ‘নদীজন’

b-8বিনোদন ডেস্ক:
শাহনেওয়াজ কাকলী পরিচালিত ও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘নদীজন’ ছবিটি গত ৫ এপ্রিল সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছিল। কিন্তু ছবিটির একটি অংশে হিল্লা বিয়ে দেখানোর কারণে সেন্সর বোর্ড ছবিটির ছাড়পত্র দেয়নি। গত ১৫ এপ্রিল সেন্সর বোর্ডে ছবিটি প্রদর্শিত হয়েছে। এ বিষয়ে শাহনেওয়াজ কাকলী বলেন, ‘১৯৮২ সালে বাংলাদেশে একটি আইন করে হিল্লা বিয়ে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু বিষয়টি আমি জানতাম না। এখন সে অংশটাকে বাদ দিয়ে পুনরায় আবার সেন্সর বোর্ডে জমা দিব। এ বিষয়ে সেন্সর বোর্ড থেকে একটি চিঠিও পাঠানো হয়েছে। আমি ঢাকার বাইরে আছি। খুব শিগগিরই ঢাকায় ফিরে এ বিষয়টি নিয়ে কাজ করব। তারপর আবার সেন্সর বোর্ডে জমা দিব ছবিটি। এরপর ইমপ্রেস টেলিফিল্ম ছবিটির মুক্তির বিষয় নিয়ে কাজ করবে।’ ছবির গল্প প্রসঙ্গে শাহনেওয়াজ কাকলী বলেন, ‘নদীর পাশের মানুষের গল্প নিয়ে এ ছবির গল্প। এখন আর পাল তোলা নৌকা দেখা যায় না। নৌকার মাঝি নদীজন ছবির অন্যতম একটি চরিত্র।’ ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা। এরই মাঝে জেনেভা ইন্টারন্যাশনাল ওরিয়েন্টাল ফিল্ম উৎসব ও ব্যাঙ্গালুরু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে ছবিটি। এর শ্যুটিং হয়েছে কুষ্টিয়ায় গড়াই নদী থেকে পদ্মা নদীর এলাকাজুড়ে। শেখ জহুরুল হকের ‘গুন’ গল্প অবলম্বনে নদীজন ছবির চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করছেন শাহনেওয়াজ কাকলী। এছাড়া নদীজন ছবিটিতে মামুনুর রশীদ, প্রাণ রায়, তমা মির্জা, নিরব, প্রাণ, শর্মীমালা, মোমেনা চৌধুরী, রিপন, বিপ্লব প্রসাদ, রিফাত চৌধুরী, টোকাই সাগরসহ আরও অনেকে অভিনয় করেছেন।

Leave A Reply

Your email address will not be published.