Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হোবার্টে স্কটল্যান্ডকে ১৪৮ রানে হাড়িয়েছে শ্রীলঙ্কা

image_197422.slanka teamস্পোর্টসডেস্ক:  জয়ের জন্য টার্গেট ৩৬৪ রান। প্রতিপক্ষ শ্রীলংকা। বলতে গেলে উড়েই যাওয়ার কথা স্কটল্যান্ডের। বাস্তবেও তাই হয়েছে।  বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত কোন জয়হীন থাকা স্কটিশ শিবির আজ হোবার্টেও কোন চমক দেখাতে পারেনি। শ্রীলংকার কাছে হেরেছে ১৪৮ রানের বড় ব্যবধানে। চলতি বিশ্বকাপে স্কটল্যান্ডের এটি টানা পঞ্চম হার। শেষ ম্যাচে স্কটল্যান্ড মোকাবেলা করবে অস্ট্রেলিয়ার। যেখানে হারের সম্ভাবনাই বেশী। আর তা হলে তিনটি বিশ্বকাপে জয়শুন্যই থাকবে স্কটিশ শিবির।

তবে বুধবার দাপুটে জয়ে এ পুলে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে শ্রীলংকা। ছয় ম্যাচে চার জয়ের সুবাদে লংকানদের পয়েন্ট ৮। আগে ব্যাট করতে নেমে শ্রীলংকার করা নয় উইকেটে ৩৬৩ রানের জবাবে ৪৩.১ ওভারে ২১৫ রানে অলআউট হয়ে যায় স্কটল্যান্ড।

বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ২৬ রানের মাথায় দুই উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় স্কটল্যান্ড। একে একে ফিরে যান দুই ওপেনার কাইল কোয়েৎজার (০) ও ম্যাকলয়েড (১১)। কোয়েৎজারকে কট এন্ড বোল্ড করেন লাসিথ মালিঙ্গা। আর ম্যাকলয়েডকে সরাসরি বোল্ড করেন কুলাসেকারা। ৪৪ রানে দিলশানের শিকার হন ম্যাচান (১৯)।

তবে চতুর্থ উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক মমসেন ও কোলেম্যান। এই জুটি থেকে আসে গুরুত্বপূর্ণ ১১৮ রান। এই জুটি ভাঙ্গেন পেরেরা। ৬০ রান করা মমসেনকে থিরিমান্নের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। তবে চলছিল কোলেম্যানের ব্যাট। তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি। শেষ পর্যন্ত ক্যারিয়ার সর্বোচ্চ ৭০ রান করে কুলাসেকারার বলে বিদায় হন তিনিও। দলীয় রান তখন ১৮৯। এরপর তিন রান যোগ হতেই আবারও কুলাসেকারার আঘাত। সাত বলে মাত্র দুই রান করে সাঙ্গাকারার হাতে ক্যাচ দিয়ে ফেরেন মাইকেল লিয়েস্ক।

এরপর ব্যাট হাতে একটু লড়েছেন মাত্র বেরিংটন (২২ বলে ২৯ রান)। বাকিরা ছিলেন যাওয়া-আসার মধ্যে। কেউ দুই অংকের রান তুলতে পারেননি। শ্রীলংকার হয়ে কুলাসেকারা ও চামিরা তিনটি, মালিঙ্গা দুটি, পেরেরা ও দিলশান একটি করে উইকেট লাভ করেন।

এর আগে কুমার সাঙ্গাকারা ও তিলকারত্নে দিলশানের জোড়া সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৩ রান সংগ্রহ করে লংকানরা। লংকানদের হয়ে টানা চার সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েন সাঙ্গাকারা। তিনি করেন ১২৪ রান। দিলশান করেন ১০৪ রান। এছাড়া বিশ্বকাপের দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি (২০ বলে) করা ম্যাথিউস করেন ২১ বলে ৫১ রান। ম্যাচ সেরা হন শ্রীলংকার কুমার সাঙ্গাকারা।

স্কটল্যান্ডের হয়ে জস ডেভি ৩ উইকেট নিয়ে টিম সাউদি ও ট্রেন্ট বোল্টদের মতো তারকাদের পেছনে ফেলে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় শীর্ষে উঠে যান। দুটি করে উইকেট নেন ইভানস ও ব্যারিংটন।

 

Leave A Reply

Your email address will not be published.