Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হোসেনপুরে যুবকের রহস্যজনক মৃত্যু

হোসেনপুর প্রতিনিধি, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের হোসেনপুরে মাসুদ মিয়া (২২) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ ও অন্যান্য সূত্রে জানা যায়, গত ২রা এপ্রিল বৃহস্পতিবার গভীর রাতে পাশের ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বাতুয়াদি গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে মাসুদ মিয়া প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে উপজেলার নামা সিদলা গ্রামের আউয়াল মিয়ার বাড়িতে রহস্যজনকভাবে বিষ খেয়ে কাতরাতে থাকে। স্থানীয় লোকজন মাসুদকে উদ্ধার করে হোসেনপুর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। হোসেনপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.