Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হোসেনপুরে স্কুল শিক্ষক শাহজাহান হত্যার বিচার দাবিতে মানববন্ধন

হোসেনপুর প্রতিনিধি, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের হোসেনপুরে স্কুল শিক্ষক শাহজাহান হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনতা।
জানা যায়, গত মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলার সুরাটি বাজারে ফুলকলি কারিগরি স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার লোকজন ওই স্কুলের শিক্ষক মো. শাহজাহানের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মো. স্বপন মিয়া, শিক্ষক ওবায়দুর রহমান তানিম, মো. ছিদ্দিক মিয়া, মো. হালিম উদ্দিন প্রমুখ। উল্লেখ্য, গত ৩ মার্চ স্থানীয় কয়েকজন চিহ্নিত লোক পূর্বশত্র“তার জেরে স্কুল শিক্ষক শাহজাহানকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করলে গত ১১ মার্চ ধানমন্ডি জেনারেল এন্ড কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহান মারা যায়।

Leave A Reply

Your email address will not be published.