Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হ্যাপীর হাত থেকে রেহাই পেল রুবেল

বিনোদন ডেস্ক:
অবশেষে থামছে হ্যাপী ও রুবেলের প্রেম ও প্রতারণার খেলা। তারা কে কাকে কতটা ভালোবাসেন তা তারাই ভালো জানেন। তবে এ প্রেমের জের ধরে কারাগারে যেতে হয়েছিল ক্রিকেটার রুবেলকে। ক্যারিয়ারে পতন নেমেছে চিত্রনায়িকা হ্যাপীরও। তবে ধারণা করা হচ্ছে, রুবেল ও হ্যাপীর মামলা এবার নিষ্পত্তি হতে যাচ্ছে। কারণ রুবেলের বিরুদ্ধে করা মামলা থেকে পিছুটান নিচ্ছেন হ্যাপী। কি কারণে হ্যাপীর এই সিদ্ধান্ত। হ্যাপী বলেন, ‘আমি রুবেলকে ভালোবাসি, আমি চাই না রুবেল কষ্ট পাক। যেহেতু মামলা তুলে নেওয়া সম্ভব নয়, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি রুবেলের বিরুদ্ধে আর কোনো সাক্ষী প্রমাণ আনবো না।’ গত বছরের ১৩ই ডিসেম্বর হ্যাপী রুবেলের বিরুদ্ধে মিরপুর থানায় ধর্ষণের মামলা করেন। কিন্তু সম্প্রতি প্রকাশিত ফরেনসিক রিপোর্টে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায় নি।

Leave A Reply

Your email address will not be published.