Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে অনিশ্চিত ক্লার্ক পাকিস্তানের বিপক্ষেও

s-6
স্পোর্টস ডেস্ক:
জিম্বাবুয়েতে অস্ট্রেলিয়া খেলছে ত্রিদেশিয় সিরিজ। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে গেছেন অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক মাইকেল ক্লার্ক। আগামি মাসে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজেও এখন অনিশ্চিত হয়ে পড়েছেন মাইকেল ক্লার্ক। জিম্বাবুয়ের বিপক্ষে হারারে ম্যাচে ব্যাটিং করার সময় চোট পান ক্লার্ক। এমআরআই রিপোর্টে দেখা গেছে হ্যামস্ট্রিং-এর পেশিতে চোট গুরুতর। ক্লার্কের ফিজিওথেরাপিস্ট অ্যালেক্স কুন্তুরিস বলেন, ‘ক্লার্কের চোট সারানোর জন্য ওকে ইনটেনসিভ রিহ্যাবে পাঠানো হচ্ছে। আগামি সপ্তাহেই বোঝা যাবে পাকিস্তান সিরিজে ক্লার্ক খেলতে পারবেন কী না।’ ক্লার্ক যদিও নিজে খেলার ব্যাপারে আশাবাদী। ট্যুইটারে তিনি জানিয়েছেন, ‘হ্যামস্ট্রিং-এ স্ক্যান হয়েছে আমার। চোট ভালোমতো লাগলেও আমি তাড়াতাড়ি সম্পূর্ণ ফিট হয়ে ফিরতে পারব।’



Leave A Reply

Your email address will not be published.