Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

১০০ কোটি রুপিরও বেশি আয় ‘তনু ওয়েডস মনু রিটার্নস’র

বিনোদন ডেস্ক:
বলিউডের বর্তমান কুইন কঙ্গনা রনৌতের ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ মুক্তির পর একেবারে বলিউড মাত করে দিয়েছে। এরই মধ্যে কঙ্গনার এই সিনেমা ১০০ কোটি রুপির বেশি আয় করে ফেলেছে। ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ সিনেমাটি ‘তনু ওয়েডস মনু’ সিনেমার সিক্যুয়েল। এই সিনেমা নিয়ে বলিউড অভিনেতা আর মাধবনেরও উচ্ছ্বাসের কমতি ছিল না, তবে এতো শীঘ্রই যে ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ ১০০ কোটি রুপির ঘর ছুঁয়ে ফেলবে তা তিনি ভাবতেই পারেননি। আনন্দ এল রায় নির্মিত ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ সিনেমাটিতে এক দম্পতি পুনরায় তাদের ভালোবাসা খুঁজে পায়। এ নিয়েই এগিয়েছে সিনেমাটির কাহিনী। সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। সিনেমাটি মুক্তি পেয়েছে গত ২২ মে।

Leave A Reply

Your email address will not be published.