Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আজ ১৪ দলের কেন্দ্রীয় যৌথসভা

1462503377

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সঙ্গে ছাত্র, যুবক, কৃষক, শ্রমিকসহ দলের সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের এক যৌথসভা আজ শুক্রবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

এদিকে আগামী রবিবার বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত নাগরিক সমাবেশে ছাত্র, শিক্ষক, যুবক, কৃষক, অসাম্প্রদায়িক, প্রগতিশীল গণতান্ত্রিক মুক্তবুদ্ধি চিন্তার সকল শ্রেণিপেশার জনগণকে উপস্থিত থাকার জন্য মোহাম্মদ নাসিম এমপি অনুরোধ জানিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.