Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

১৫০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে মিয়ানমার

নিজস্ব প্রতিনিধি:  মিয়ানমার-বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠক শেষে ১৫০ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানায়, সোমবার সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকা অনুযায়ী, চেহারা দেখে বাংলাদেশিদের শনাক্ত করা হয়।

এরপর তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।দেশের ফিরিয়ে এনে তাদের কক্সবাজার জেলা পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে বলেও নিশ্চিত করেছে বিজিবি।

এরই মধ্যে উদ্ধারকৃতদের জন্য কক্সবাজারের ঘুমধুম সীমান্তে ৫টি যাত্রীবাহী বাস এনে রাখা হয়েছে।বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম খন্দকার।

গত ২১ মে মিয়ানমার উপকূল থেকে ভাসমান অবস্থায় ২শ’ ৮ জনকে উদ্ধার করে দেশটির নৌ-বাহিনী। ঠিকানা যাচাইয়ের পর ১শ’ ৫০ জন বাংলাদেশি বলে নিশ্চিত করেছে মিয়ানমার।

Leave A Reply

Your email address will not be published.