Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

১৫৯ অভিবাসীকে ফেরত আনা হবে আজ

মিয়ানমার থেকে ১৫৯ বাংলাদেশিকে

মিয়ানমার থেকে ১৫৯ বাংলাদেশিকে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে বলে বিজিবি জানিয়েছে। দুই দফা পেছানোর পর আজ সোমবার তার ফিরছেন। এসব বাংলাদেশি অবৈধভাবে বিদেশ যেতে সাগরপথে যাত্রা করে মিয়ানমারে আটক হয়েছিলেন।

বিজিবি জানিয়েছে, বাংলাদেশ-মিয়ানমারের ঘুমধুম সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ- বিজিপির মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে উদ্ধারকৃতদের ফেরত আনা হবে।

সোমবার সকাল সাড়ে ১০টার নির্ধারিত পতাকা বৈঠকে ১০ সদস্যের বাংলাদেশের একটি প্রতিনিধি দল অংশ নেবে। এরপর দুপুরের মধ্যে একশ’ ৫৯ বাংলাদেশিকে ফেরত আনা হবে।

বাংলাদেশে ঘূর্ণিঝড় কোমেন-এর কারণে প্রথম দফায় ৩০ জুলাই এবং মিয়ানমারের বন্যার কারণে দ্বিতীয় দফায় ৫ আগস্ট ফিরিয়ে আনার প্রক্রিয়া পেছানো হয়েছিলো। এর আগে গত ৮ জুন ১৫০ জনকে, ১৯ জুন ৩৭ জনকে এবং ২২ জুলাই ১৫৫ জনকে ফেরত আনা হয়।

Leave A Reply

Your email address will not be published.