Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

২৭ মে থাইল্যান্ড থেকে দেশে ফিরছেন অবৈধ অভিবাসীরা

আন্তর্জাতিক ডেস্ক:  অবৈধভাবে থাইল্যান্ডে থাকা ৬০ জন বাংলাদেশিকে শিগগিরই দেশে ফিরিয়ে আনা হচ্ছে। বর্তমানে তারা দেশটির রাজধানী ব্যাংককে অবস্থান করছেন। এদের মধ্যে ১৩ জনকে আগামী ২৭ মে এবং ১৭ জনকে ১ জুন দেশে ফেরত পাঠানো হবে। থাই সরকারের সহযোগিতায় বাকিদেরও পর্যায়ক্রমে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ দূতাবাস।
এ ব্যাপারে জানতে চাইলে থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম  জানান, গত এক বছরে ১২১৮ জনকে বাংলাদেশিকে অবৈধ অভিবাসী হিসেবে সনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৭৯৯ জনকে দেশে পাঠানো হয়েছে। বাকিদের মধ্যে থেকে ৬০ জনকে শিগগিরই দেশে পাঠানো হচ্ছে। এখনো যারা আছেন তাদেরকে থাই সরকার যথেষ্ট সহযোগিতা করছে। অচিরেই তাদেরকেও দেশে পাঠানো হবে।

Leave A Reply

Your email address will not be published.