Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পাশের ২৮ বছর পর গ্র্যাজুয়েশন সার্টিফিকেট পেলেন শাহরুখ

shahrukhবিনোদন ডেস্ক: ফ্যানের প্রচারে গিয়ে ফ্যান সুলভ আচরণ কিংখানের। গতকাল দিল্লীতে হংসরাজ কলেজে ছবির প্রচারে পৌঁছে নিজের কলেজ সার্টিফিকেট পেলেন শাহরুখ।
২৮ বছর পর নিজের কলেজে গিয়ে নস্টালজিক কিংখান। কলেজ ছেড়েছিলেন ১৯৮৮ সালে। ইকোনমিক্স নিয়ে বিএ পাশ করার পর আর সার্টিফিকেট আনতে যাওয়ার সময় হয়নি বলিউড বাদশাহর। তবে ফ্যানের সৌজন্যে আবারও কলেজ ফেরা। হাতে পেলেন গ্র্যাজুয়েশন সার্টিফিকেট। দিল্লির হংসরাজ কলেজের ছাত্র শাহরুখ ফ্যানের প্রচারে হংসরাজ কলেজে। নিজের কলেজেও তাঁর ফ্যানসংখ্যা নেহাতই কম নয়। তবে এত ফ্যানের ভিড়েও নিজের কলেজ লাইফের স্মৃতি যেন বার বার তাঁকে তাড়া করে বেরালো। তাইতো নানান মুহূর্তের ছবি সোশাল সাইটে পোস্ট করার পাশাপাশি নস্টালজিক শাহরুখ জানিয়েছেন নিজের কলেজের অলিগলি তাঁর বাচ্চাদেরকে ঘুরিয়ে দেখাতে চান তিনি। এখানে যেন কোথাও রিয়েল লাইফ ফ্যান ধরা দিলেন ফ্যানের প্রচারে।

Leave A Reply

Your email address will not be published.