Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

৩ দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

আগামীকাল ৩ দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

ওইদিন বেলা ২টায় তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামের হেলিপ্যাডে অবতরণ করবেন। পরে বেলা তিনটায় তিনি সরকারি গুরুদয়াল কলেজ মাঠে তাকে প্রদত্ত গণসংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করবেন।

সন্ধ্যায় সার্কিট হাউজে কিশোরগঞ্জ জেলার বার, প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, চেম্বার অব কমার্স, সরকারি কর্মকর্তা, পেশাজীবীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন।

মঙ্গলবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় তিনি জজকোর্ট প্রাঙ্গণে কিশোরগঞ্জ বারের পক্ষ থেকে প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিবেন। বেলা তিনটায় স্থানীয় প্রয়াত ১৬ জন গণ্যমান্য ব্যক্তির বাড়িতে গমন এবং পরে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য স্থান নির্দ্ধারণের জন্য সরেজমিনে পরিদর্শন করবেন।

বুধবার(১০ অক্টোবর) বেলা তিনটায় তিনি ঢাকার উদ্দেশ্যে কিশোরগঞ্জ ত্যাগ করবেন।

Leave A Reply

Your email address will not be published.