Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

৫ বছর পর হত্যা মামলার আসামী গ্রেফতার করেছে রংপুর পিবিআই

pbirরংপুর প্রতিনিধি: প্রায় ৫ বছর পর হত্যা মামলার আসামী গ্রেফতার করেছে পিবিআই রংপুর জেলা। গ্রেফতারকৃত আসামী রংপুর জেলার কোতয়ালী থানার সেন্টারের হাট চৌধুরীপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে রুস্তম আলী মিন্টু (৩২)। গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোঃ নজমুল হক এর নেতৃত্ব অভিযান চালিয়ে ২২ অক্টোবর (শনিবার) সন্ধ্যায় কোতয়ালী থানাধীন সেন্টারের হাট নামক বাজার হইতে তাকে গ্রেফতার করে।

মামলা এবং পিবিআই রংপুর সুত্রে জানা যায়, গত ১৩/০৩/২০১২ ইং রাত অনুমান ১০.৫৫ ঘটিকার সময় মামলার ভিকটিম দিনাজপুর জেলার, পার্বতীপুর থানাধীন ধোপাকল বালাপাড়া গ্রামের মকবুল হোসেন সরদারের পুত্র মৃত মাহাবুবুর রহমান (চোকা) বদরগঞ্জ থানাধীন রংপুর-পার্বতীপুর সড়কের চথুরীর রোড নামক স্থানে পৌঁছামাত্র অজ্ঞাতনামা ০৮/১০ জন লোক ভিকটিমের গতিরোধ করে তার হাত, পা এবং মুখ বেধে অনুমান ৩০০ গজ দক্ষিণে করতোয়া নদীর তীরে নিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে তার কাছ থেকে মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে যায়।

এ ব্যাপারে মামলার ভিকটিম মৃত মাহাবুবুর রহমান (চোকা)’র স্ত্রী মোছাঃ শেফালী বেগম বদরগঞ্জ থানায় অজ্ঞাতনামা ০৮/১০ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং- ১১, তাং- ১৪/০৩/২০১২ইং।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক নজমুল হক জানান, প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃত আসামী রুস্তম ঘটনার সাথে জড়িত আছে মর্মে তথ্য, প্রমাণ পাওয়া গেছে। এছাড়া এর আগে সে কয়েকটি ছিনতাই এবং চুরির সাথেও জড়িত ছিল মর্মে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে মাধ্যমে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য বিজ্ঞ আদালতে বাদিনীর নারাজির প্রেক্ষিতে মামালাটির অধিকতর তদন্তের জন্য পিবিআই রংপুরকে নির্দেশ দেয়। বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.