Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

৫৮টি দল নিয়ে এরশাদের নতুন জোট

সম্মিলিত জাতীয় জোটের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ রবিবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে এ জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি।

নির্বাচন কমিশনে নিবন্ধিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ জাতীয় জোট বিএনএ এবং জাতীয় ইসলামী মহাজোটের সমন্বয়ে এ জোট গঠিত হলো। বিএনএ জোটে ২১টি ও জাতীয় ইসলামী মহাজোটে ৩৫টি দল রয়েছে। সব মিলিয়ে এ জোটে রাজনৈতিক দলের সংখ্যা ৫৮টি। আর জোটের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

Leave A Reply

Your email address will not be published.