Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

৬ জঙ্গির জন্য বেনাপোল সীমান্তে সতর্কতা

bpol

ব্লগার, প্রগতিশীল লেখক ও প্রকাশক হত্যায় জড়িত হিসেবে চিহ্নিত ছয় জঙ্গির দেশত্যাগ ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রেড অ্যালার্ট জারি করার পর বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক (তদন্ত) মোমিনুল ইসলাম বলেন, তারা যাতে দেশত্যাগ না করতে পারে সে জন্য বাড়তি সতর্কতা রাখতে সরকারিভাবে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে। যারা বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাচ্ছেন তাদের পাসপোর্ট ও ভিসা সঠিকভাবে যাচাই করে তারপর দেশত্যাগের অনুমতি দিতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

পাশাপাশি বেনাপোলসহ যশোর জেলার বিভিন্ন সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলে যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন। তিনি বলেন, সীমান্ত পথে অপরাধীরা যাতে দেশত্যাগ করতে না পারে সে জন্য তারা সতর্ক রয়েছেন। পাশাপাশি সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশরোধেও বিজিবি কড়া নজরদারি রেখেছে বলে জানান জাহাঙ্গীর।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন হত্যার ঘটনায় জড়িত হিসেবে চিহ্নিত করার কথা জানিয়ে বৃহস্পতিবার ওই ছয়জনের ছবি প্রকাশ করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। চিহ্নিত ওই ছয় জঙ্গি আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য জানিয়ে তাদের ধরতে পুরস্কার ঘোষণা করা হয় সেদিন। তারা যাতে বিদেশে পালাতে না পারে, সে জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে বলে পরদিন সাংবাদিকদের জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

Leave A Reply

Your email address will not be published.