Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

৬ নং মাগুরাঘোনা ইউনিয়নে দলমত নির্বিশেষে নৌকা প্রতিকের ব্যাপক গণসংযোগ

awami-league-noukaচুকনগর প্রতিনিধি, খুলনা॥
৬ নং মাগুরাঘোনা ইউনিয়নে ইউ,পি নির্বাচনে আওয়ামিলীগের মনোনীত প্রার্থী শেখ আবুল হোসেন নৌকা মার্কায় গণসংযোগকালে তিনি বলেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তিনি যদি চেয়ারম্যান নির্বাচিত হন তাহলে মাগুরাঘোনা ইউনিয়নে উন্নয়নমূলক কাজ করবেন। গতকাল ১৮ মাইল, বেতাগ্রাম সংলগ্ন সিরাজের ধানের চাতালে সন্ধ্যা ৭ টায় এক নির্বাচনী আলোচনা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। আসন্ন ইউ,পি নির্বাচনকে কেন্দ্র করে ৬ নং মাগুরাঘোনা ইউনিয়নে আগামী ২২শে মার্চ এ উপলক্ষ্যে নৌকা প্রতীক ১৮ মাইল, বেতাগ্রাম দল, মত নির্বিশেষে ব্যাপক গণসংযোগ করেন এবং বি,এন,পি জোট সরকারের ভোটাররা আওয়ামীলীগে যোগদান করেন। উক্ত গণসংযোগ কালে উপস্থিত ছিলেন ৬ নং মাগুরাঘোনা ইউনিয়নের বার বার নির্বাচিত সুযোগ্য চেয়ারম্যান মাগুরাঘোনা ইউনিয়ন গড়ার কারিগর ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আবুল হোসেন। উপস্থিত ছিলেন বি,এন,পি নেতা মালেক, বি,এন,পি’র সাবেক মেম্বর হায়দার আলী, লেওয়াকত হোসেন, আওয়ামীলীগ নেতা সুরঞ্জন কুমার ঘোষ, যুবলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, যুব নেতা মফিজুর রহমান, ছাত্রলীগের সভাপতি আব্দুল হালিম প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.