Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

৭৫ বছর বয়সে তৃতীয় বিয়ে করছেন পেলে

pppllllll

তৃতীয় বারের মতো বিয়ে করতে যাচ্ছেন ব্রাজিল ফুটবলের কিংবদন্তী পেলে (৭৫)। মঙ্গলবার প্রেমিকা মার্সিয়া সিবেলে আওকিকে বিয়ে করবেন তিনি।

ও এসটাদো দি সাও পাওলো পত্রিকাকে পেলে বলেছেন, এবার তিনি তার চিরকালের ভালবাসা খুঁজে পেয়েছেন।

১৯৮০ সালের দিকে নিউনিয়র্কে পরিচয় হয় পেলে ও আওকির। তবে ২০১০ সাল থেকে তারা প্রেম করছেন।

৪২ বছর বয়সী আওকি একজন ব্যবসায়ী। ২০১২ সালে জনসম্মুখে তাকে প্রেমিকা হিসেবে ঘোষণা দেন পেলে।

প্রথম স্ত্রী রোজিমেনি চোলবির সঙ্গে ১২ বছর সংসার করেছেন পেলে। তাদের ঘরে তিনটি সন্তান রয়েছে। দ্বিতীয় স্ত্রী আসিসিয়া নাসিমেন্টোর সঙ্গে ১৪ বছরের সংসারে দুইটি সন্তান রয়েছে তার। খবর: এএফপি ও দ্য সান।

Leave A Reply

Your email address will not be published.