Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

অবশেষে প্রশাসনে ৮৭৩ কর্মকর্তার পদোন্নতি

gano20141027175443-16745অবশেষে বহুল প্রত্যাশিত প্রশাসনের তিন স্তরের সবচেয়ে বড় আকারের পদন্নোতি দেয়া হলো। সর্বমোট ৮৩৬ কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে।

এর মধ্যে অতিরিক্ত সচিব পদে ২২৭ জন, যুগ্ম-সচিব পদে ২৮৮ এবং উপ-সচিব পদে পদোন্নতি পেয়েছেন ৩২১ কর্মকর্তা।

সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত তথ্য জানা গেছে।

সন্ধ্যায় প্রধানমন্ত্রী পদোন্নতি সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করেন। এর মাধ্যমে প্রায় দেড় বছর পর প্রশাসনের উপ-সচিব, যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেয়া হলো। যদিও এ রিপোর্ট লেখা পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পদোন্নতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ইতিপূর্বে প্রশাসনে পদোন্নতি প্রদানের জন্য সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) কয়েক দফা বৈঠক করে। ওইসব বৈঠকে পদোন্নতির তালিকা চূড়ান্ত করা হয়। সর্বশেষ প্রধানমন্ত্রী ওই তালিকা দেখভাল করে অনুমোদন প্রদান করেন।

Leave A Reply

Your email address will not be published.