Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আইসিসিতে আপত্তি জানিয়েছে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট:
মেলবোর্নে বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনালে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের বিষয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত ২০ মার্চেই বিসিবির পক্ষ থেকে এ ব্যাপারে আইসিসির কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন। ১৯ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের আম্পায়ার ইয়ান গোল্ড এবং পাকিস্তানি আম্পায়ার আলিম দারের বিতর্কিত কয়েকটি সিদ্ধান্তের কারণে বাংলাদেশ শেষ পর্যন্ত ১০৯ রানে পরাজয় বরণ করে। স্পষ্টতই ওইদিন বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল আম্পায়াররা। যা নিয়ে ক্রিকেট বিশ্বে নিন্দার ঝড় ওঠে। ওই ম্যাচের পরই ক্ষোভে ফেটে পড়ে পুরো বাংলাদেশ। ক্ষোভ প্রকাশ করেন আইসিসি প্রেসিডেন্ট আ হ ম মোস্তফা কামালও। ওই সময়ই বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, আইসিসির কাছে এ ব্যাপারে আনুষ্ঠানিক অভিযোগ করা হবে।

Leave A Reply

Your email address will not be published.