Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আজিমপুরে জঙ্গি আস্তানায় উদ্ধার কিশোর তিনদিনের রিমান্ডে

azm
রাজধানীর আজিমপুরে পুলিশের জঙ্গি বিরোধী অভিযানে আত্মহত্যাকারী ডাচ বাংলা ব্যাংকের এভিপি (এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট) তানভীর কাদরীর কিশোর ছেলে তাহরীম কাদরী ওরফে রাসেলকে তিনদিনের রিমান্ডে নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

আজ রবিবার বিকালে অতিরিক্ত দায়রা জজ রুহুল আমিনের আদালতে শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত বৃহস্পতিবার কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক আহসানুল হক লালবাগ থানায় দায়ের করা মামলায় তাহরীম কাদরীকে দশ দিনের রিমান্ডের আবেদন করেন আদালতে। আদালত রিমান্ডের শুনানির দিন রবিবার ধার্য করেন। সেই অনুযায়ী আজ বিকালে আদালতে শুনানি শেষে তিন দিনের রমিান্ড মঞ্জুর করেন।

Leave A Reply

Your email address will not be published.