Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আটোয়ারীতে বিদ্যুতায়িত হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

আটোয়ারী প্রতিনিধি, পঞ্চগড়:
পঞ্চগড়ের আটোয়ারীতে বিদ্যুতায়িত হয়ে কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার বড়দাপ (ঘোষপাড়া) গ্রামের বিশিষ্ট হোটেল ব্যবসায়ী কালী মোহন ঘোষের ২য় পুত্র এবং আটোয়ারী মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের ২য় বর্ষের ছাত্র মানিক চন্দ্র ঘোষ (১৭) বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ওই দিন সন্ধ্যায় মানিক তার বাড়ি সংলগ্ন বোরো ধান ক্ষেতে বৈদ্যুতিক পাম্প দিয়ে সেচ দিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী মানিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. মওলা বকস চৌধুরী তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শিক্ষক-শিক্ষার্থী ও ব্যবসায়ীমহলসহ সর্বত্র শোকের ছায়া নেমে আসে।

Leave A Reply

Your email address will not be published.