আম্বানির বিএমডব্লিউর নিবন্ধন খরচ ১.৬ কোটি রুপি!
অর্থের অংক যদি বলা হয়, ১ কোটি ৬০ লাখ রুপিরও বেশি, তখন গাড়ি-বাড়ি নিয়ে কে কী ভাববেন- তা নিয়ে হেসে ফেলার আগেই জেনে নিন, এটা ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানির বিএমডব্লিউ গাড়ির নিবন্ধন খরচ মাত্র! স্থানীয় সংবাদমাধ্যম বলছে, সম্প্রতি মুম্বাইয়ের মোটর বিহিকলস ডিপার্টমেন্টে (এমবিডি) ৭-সিরিজের একটি বিএমডব্লিউর নিবন্ধন বাবদ এই অর্থশোধ করে আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (আরআইএল) এমডিবির নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, নিয়ম অনুযায়ী গাড়ির মূল্যের ২০ শতাংশ কর গুনে আম্বানির কোম্পানি থেকে এক কোটি ৬০ লাখ রুপি পেয়েছে মোটর বিহিকলস ডিপার্টমেন্ট। যদি ২০ শতাংশ শুল্কে নিবন্ধনের অংক দাঁড়ায় এক কোটি ৬০ লাখেরও বেশি, তবে গাড়ির মূল্য কতো। আরআইএল সূত্র বলছে, সাধারণ বিএমডব্লিউ ৭৬০আই গাড়িটি এক কোটি ৯০ লাখ রুপির মতো মনে হবে!
