Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ইন্দোনেশিয়ায় প্রসাধনী কারখানায় অগ্নিকান্ডে ৫ জনের মৃত্যু, আহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার বাইরে একটি প্রসাধনী কারখানায় এক ভয়াবহ অগ্নিকান্ডে শুক্রবার ৫ জনের মৃত্যু ও প্রায় অর্ধশত লোক আহত হয়েছে।  কারখানায় একটি বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। কারখানাটি জাপানের প্রসাধনী প্রস্তুতকারক ম্যানডম কর্পোরেশনের একটি সাবসিডিয়ারি।

জাকার্তার পুলিশ প্রধান টিটো কারনাভিয়ান সাংবাদিকদের বলেন, ‘অগ্নিকান্ডে মোট ৫ জনের মৃত্যু ও আরো ৪৬ জন আহত হয়েছে।’ তিনি আরো বলেন, আহতদের মধ্যে অর্ধেকের বেশি লোকের শরীরের ৭০ শতাংশের বেশি পুড়ে গেছে। পুলিশ এই ঘটনার কারণ অনুসন্ধানে ফরেনসিক টিম মোতায়েন করেছে।

Leave A Reply

Your email address will not be published.