Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা কেন বাতিল নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিনিধি : পরীক্ষা ব্যতীত একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য প্রণীত নীতিমালা কেন বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করছে হােইকোর্ট। শিক্ষামন্ত্রণালয় একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য চলতি মাসে একটি নীতি মালা প্রণয়ন করে।

ওই নীতিমালায় বলা হয় শুধুমাত্র জিপিএ ফলাফলের ভিত্তিতে কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তি করা হবে। শুধুমাত্র ফলের ভিত্তি এই ভর্তি বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ।
সোমবার এই আবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করে। তবে এই আদেশের ফলে চলতি শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম বাধাগ্রস্ত হবে না। কারণ রিট আবেদনকারী নীতি মালার ওপর স্থগিতাদেশ চাইলেও আদালত তা মঞ্জুর করে নি।
৪ সপ্তাহের মধ্যে শিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এই রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মোস্তাফা জামান ইসলামের ডিভিশন বেঞ্চ এ রুল জারি করে।

Leave A Reply

Your email address will not be published.