Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৩

হবিগঞ্জ:  হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দু’জন।
সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের দেবপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে সিলেটগামী পণ্যবোঝাই একটি ট্রাক ওই এলাকায় পৌঁছালে, বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ পাঁচজন মারা যান।

্এ ঘটনায় আহত দু’জনের মধ্যে একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে শাহআলম আলম নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি সিলেটের জৈন্তাপুরের গিলাতেল এলাকায়। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারের চালক ছিলেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.