Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

এবার কলকাতায় সোহানা

b-9বিনোদন ডেস্ক:
এবার কলকাতার ছবিতে চুক্তিবদ্ধ হলেন অভিনেত্রী সোহানা সাবা। অয়ন চক্রবর্তীর পরিচালনায় ছবিটির নাম ‘ষড়রিপু’। রোমান্টিক থ্রিলার এই ছবিতে সাবার সঙ্গে অভিনয় করছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, চিরঞ্জিত চক্রবর্তী ও রজতাভ দত্ত। এছাড়াও রুদ্রনীল ঘোষ, রায়েশ শর্মা, সুদীপ্তা চক্রবর্তী ও কনিনিকা বন্দ্যোপাধ্যায় অভিনয় করবেন গুরুত্বপূর্ণ চরিত্রে। ২৬ ফেব্র“য়ারি ‘ষড়রিপু’ ছবির সংবাদ সম্মেলনে এ কথা জানা যায়। চুক্তি এবং প্রেস কনফারেন্সের জন্য বর্তমানে কলকাতায় আছেন সোহানা সাবা। ছবিতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘এটাই আমার প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র। স্বভাবতই আমি খুশি। পরিচালকের এটাই প্রথম ফিচার ফিল্ম হলেও তার কাজ সম্পর্কে আশাবাদী আমি। আমার সঙ্গে অনেক নামকরা অভিনয়শিল্পী কাজ করছেন।’ রোমান্টিক থ্রিলারধর্মী এই চলিচ্চত্রটি মূলত নারী প্রধান, এখানে রাকা চরিত্রে অভিনয় করবেন সাবা। আগামী ২ মার্চ থেকে ছবির শ্যুটিং শুরু হবে বলে জানিয়েছেন তিনি। নৃত্যশিল্পী ও অভিনেত্রী ‘ষড়ঋপু’ সোহানা সাবা অভিনীত ষষ্ঠ চলচ্চিত্র। এর আগে ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’সহ পাঁচটি ছবিতে অভিনয় করেছেন তিনি। সংখ্যায় কম হলেও প্রতিটি ছবিতে অভিনয়ের জন্য প্রসংশিত এবং পুরষ্কৃত হয়েছেন সাবা।

Leave A Reply

Your email address will not be published.