Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

এবার গায়িকা আনুশকা শর্মা

বিনোদন ডেস্ক:
অনুরাগ কাশ্যাপের নতুন সিনেমা ‘বোম্বে ভেলভেট’ নির্মাণ শুরুর পর থেকেই রয়েছে আলোচনায়। শোনা যাচ্ছিল এই সিনেমার জন্য নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছেন আনুশকা শর্মা। আর মনে হচ্ছে কথাটা একেবারে মিথ্যে নয়। সিনেমায় জ্যাজ গায়িকার চরিত্রে রূপদানকারী আনুশকা শর্মার নতুন রূপ সম্প্রতি দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে। বক্স-অফিস বিশ্লেষক তারান আদর্শ টুইটারে প্রথম পোস্ট করেন ‘বোম্বে ভেলভেট’ সিনেমা থেকে আনুশকার একটি ছবি, যেখানে ‘পিকে’ অভিনেত্রীকে দেখা যায় জ্যাজ গান গাওয়ার ভঙ্গিতে। ভারতীয় লেখক জ্ঞান প্রকাশের লেখা ‘মুম্বাই ফেবলস’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘বোম্বে ভেলভেট’। এর কাহিনি গড়ে উঠেছে পঞ্চাশ এবং ষাটের দশকের মুম্বাইয়ের পটভূমিতে। এর আগে প্রকাশিত হয়েছিল সিনেমাটির একটি প্রচারমূলক ভিডিও, যেখানে দেখা গেছে আনুশকাকে। ‘মোহাব্বাত বুরি বিমারি’ নামের ভিডিওতে ব্যবহৃত গানটি নির্মাণ করেছেন অমিত ত্রিভেদি এবং জ্যাজ শিল্পী মিকি ম্যাকলিয়ারি। সিনেমায় আনুশকার প্রেমিক হিসেবে দেখা যাবে রানবির কাপুরকে, যিনি গ্যাংস্টার জনি বলরাজের চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া থাকবেন ‘হায়দার’ খ্যাত অভিনেতা কে কে মেনন এবং প্রথমবারের মতো খলচরিত্রে দেখা যাবে কারান জোহারকে। সিনেমাটি মুক্তি পাবে ১৫ই মে।

Leave A Reply

Your email address will not be published.