Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

এমপিদের শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি পদে না থাকার রায় বহাল

hcবেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি পদে সংসদ সদস্যদের (এমপি) দায়িত্ব পালন এবং গভর্নিং বডির বিধান অবৈধ করে হাইকোর্টের দেয়া রায়ে বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতির পদ ফেরত পাচ্ছেন না এমপিরা।

সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৪ সদস্যের আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে এ রায় ঘোষণা করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অপরদিকে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

এর আগে, রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চে শুনানি শেষে আদেশের জন্য সোমবার দিন নির্ধারণ করিছিলেন। সে অনুযায়ী সোমবার সকালে এ রায় ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, একটি রিট আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি করে গত ১ জুন হাইকোর্ট এক রায়ে সাংসদদের শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি মনোনীত হওয়ার বিধান অবৈধ ঘোষণা করেন। এর ফলে তাদের সভাপতি পদে মনোনীত হওয়ার সুযোগ বন্ধ হয়ে যায়।

Leave A Reply

Your email address will not be published.