Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কচুয়া উপজেলা কৃষকলীগের আহবায়ক কমিটি গঠন

kachua-photo-02
আহবায়ক ওয়াহিদুর রহমান ও যুগ্ম আহবায়ক প্রানধন দেব

মফিজুল ইসলাম বাবুল, চাঁদপুর: কচুয়া উপজেলা কৃষকলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্তি ঘোষণা করে ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কৃষকলীগের কার্যানির্বাহী কমিটির সভায় এ আহবায়ক কমিটি গঠন করা হয়।
নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক পদে দেওয়ান ওয়াহিদুর রহমান ও যুগ্ম আহবায়ক পদে প্রানধন দেবকে নির্বাচন করা হয়। পূর্বের কমিটির সাধারণ সম্পাদক দেওয়ান ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক প্রানধন দেবের পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক এমএ সাত্তার সিদ্দিকী ও আব্দুল হান্নান সবুজ। এছাড়াও সভায় বক্তব্য রাখেন- কৃষকলীগের চাঁদপুর সদর উপজেলা আহবায়ক খায়রুল ইসলাম বিল্লাল, কচুয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার বাহার, কচুয়া উপজেলা কৃষি ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন সিকদার, ইউনিয়ন কৃষকলীগ নেতা ওহাব মিয়া ও মাওঃ আবু তাহের প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.