Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় উপজেলা প্রশাসনের সমন্বয় হীনতার প্রতিবাদে ইউপি চেয়ারম্যানদের প্রেস ব্রিফিং

মিজান কাউনিয়া(রংপুর)প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলায় উপজেলা প্রশাসনের সাথে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সমন্বয় হীনতার প্রতিবাদে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের প্রেস ব্রিফিং।

মঙ্গলবার ৪.৩০মিনিটে বালাপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন ইউনিয়ন চেয়ারম্যান এম এ হান্নান প্রেস ব্রিফিংয়ে বলেন আমরা নিম্ন স্বাক্ষর কারীগণ কাউনিয়া উপজেলাধীন ৬টি ইউনিয়নের চেয়ারম্যান একমত পোষন করিতেছি যে,আমাদের বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় এর বিভিন্ন কর্মকান্ড সমন্বয় হীনতার জন্য সকল ধরনের উন্নয়ন মুলক ও জাতীয় কার্যক্রম এবং আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। তাহার এক ঘেয়ামী সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ স্বরুপ অদ্য ২৪/০১/২০১৭ইং তারিখে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মাসিক আইন শৃংঙলা ও উন্নয়ন মূলক সকল সভায় অংশ গ্রহন হতে একযোগে বর্জন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
উল্লেখ্য যে নির্বাহী কর্মকর্তা যদি আমাদের সাথে সমন্বয় না করে, তাহলে আমরা ইউপি চেয়ারম্যানগণ অত্র উপজেলার সকল প্রকার কার্যক্রম হতে বিরত থাকবো এবং তার দায়ভার নির্বাহী কর্মকর্তা কে বহন করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম, মো. আনছার আলী, মো. সফিকুল ইসলাম(সফি), ডা. মোহাম্মদ আলী, মো. রাকিবুল ইসলাম(পলাশ) ।

Leave A Reply

Your email address will not be published.