Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়ায় হারাগাছ ধুমেরপাড় সিনিয়র মাদ্রাসায় শিক্ষা উপকরণ বিতরণ

কাউনিয়া প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় হারাগাছ ধুমেরপাড় সিনিয়র মাদ্রাসায় স্থানীয় গরীব মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে গত কাল স্থানীয় পরিচালনা কমিটি ও সুশিল সমাজের উদ্যোগে মাদ্রাসা মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় ধুমেরপাড় সিনিয়র (আলীম) মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ মো. জাহাঙ্গীর আলম, পরিচালক মেনাজ ও পদ্ম বিড়ি ফ্যাক্টরি। বিশেষ অতিথি মো. রাখিবুল হাসান (পলাশ) চেয়ারম্যান, হারাগাছ ইউনিয়ন পরিষদ; মো. হযরত মাওলানা; মো. মোখলেছুর রহমান আরবী ধুমেরপাড় সিনিয়র (আলীম) মাদ্রাসা। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাজাহান আলী, সহকারী শিক্ষক দরদি উচ্চ বিদ্যালয় ও উদ্যোক্তা; মো. আবুল কালাম আজাদ, কেয়ারএম ডি প্রতিভা এনজিও।

Leave A Reply

Your email address will not be published.