Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়া মোঃ হোঃ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মিজান, কাউনিয়া প্রতিনিধি: “শারীরিক ও মানসিক সুস্থতার জন্য ক্রীড়ার বিকল্প নেই” এই প্রতিপাদ্যকে নিয়ে উত্তরের জনপদ রংপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৪ শে মার্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী চলে বাছাইকৃর্তদের অংশগ্রহনে ক্রীড়া প্রতিযোগিতা। বিকেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলীর সভাপতিত্বে আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বালাপাড়া আ’লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আনছার আলী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক আজিজুল ইসলাম, উপজেলা আ’লীগ যুগ্ন সম্পাদক প্রভাষক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, সদস্য হাবিবুর রহমান হাবিব, দপ্তর সম্পাদক এড়. জাহাঙ্গীর হাসান, বালাপাড়া ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক দিলদার আলী, উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক প্রভাষক আশরাফুল আলম, বিদ্যালয় পরিচালনা পর্ষদ সদস্য প্রধান শিক্ষক আব্দুল মতিন প্রমূখ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সূধীবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.