কুড়িগ্রামের ফুলবাড়ী থানা হাজতে এক আসামীর মৃত্যু
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী থানা হাজতে আনিছুর রহমান নামে এক হাজতী আসামীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১ টার থানা থেকে হাসপাতালে নিলে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাঃ আবু নাইম মোঃ ইফতেখারুল তাকে মৃত ঘোষনা করেন।
পুলিশ জানায়, কাশিপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা মাদক দ্রব্য ও একটি মটর সাইকেলসহ আনিছুর রহমান (৩৭)কে শনিবার ভোররাতে ২ কেজি ২শ গ্রাম গাঁজা ও একটি মটরসাইকেলসহ আটক করে শনিবার সকাল১১ টায় ফুলবাড়ী থানায় সোপর্দ করে। আনিছুর রহমানকে থানা হাজতে রাখা হলে সে দুপুর ১২টার দিকে গলায় কম্বল পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাৎক্ষনিকভাবে পুলিশ তাকে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
নিহত আনিছুর রহমান কুড়িগ্রাম সদর উপজেলার কৃঞ্চপুর হাসপাতাল পাড়ার মৃত মোজাহার হোসেনের পুত্র বলে জানা গেছে।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদ জানান, থানা হাজতে গলায় কম্বল পেচিয়ে আনিছুর রহমান আত্মহত্যার চেষ্টা করে। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার মৃত্যু হয়।