Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

খালেদা জিয়ার সাথে সাক্ষাতে বাধা দেওয়ায় পঞ্চগড়ে জাগপার প্রতীকি অনশন

 পঞ্চগড় প্রতিনিধি:
বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে খাবার পানি সরবরাহ বন্ধ ও জোটের নেতা এবং নাগরিকদের সাথে সাক্ষাতে বাধা দেওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা প্রতীকি অনশন কর্মসূচি পালন করেছে। গত কাল শনিবার সকাল ১১টায় শহরের বকুলতলাস্থ জেলা জাগপার কার্যালয়ের সামনে জাগপার জেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনসার আলীর নেতৃত্বে অনশন কর্মসূচিতে জেলা জাগপাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করে।
প্রতীকি অনশনে জেলা জাগপার সদস্য সচিব মফিজুল ইসলাম মফি, উপজেলা সভাপতি এমদাদ হক ভূঁইয়া, যুব জাগপার আহ্বায়ক শাহরিয়া বিপ্লব, দপ্তর সম্পাদক আতিকুর রহমান জুয়েল, পৌর জাগপার নেতা শাহাজান বানী, জেলা জাগপা ছাত্রলীগ সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক আনিস, যুব জাগপার নেতা কুয়েত ও মহব্বতসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। দুপুরের পর পঞ্চগড় প্রেসক্লাবের নেতৃবৃন্দ জেলা জাগপার নেতা-কর্মীদের পানি ও জুস পান করিয়ে অনশন ভঙ্গ করান।

Leave A Reply

Your email address will not be published.