Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার

পলাশবাড়ী সংবাদদাতা, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় রফিকুল ইসলাম (৩০) নামের এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মাঠেরহাট বাজার এলাকার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।  নিহত রফিকুল জেলার সাদুল্যাপুর উপজেলার গয়েশপুর গ্রামের সমেশ আলীর ছেলে।

গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তরা তাকে হত্যার পর অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.