Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গাইবান্ধার সাদুল্ল্যাপুরে চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে সেলিনা বেওয়া (৪৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সাদুল্যাপুর-ধাপেরহাট সড়কের হিংগারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেলিনা উপজেলার ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত আব্দুল মান্নান সরকারের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ধাপেরহাট বাসস্ট্যান্ড থেকে অটোরিকশায় গ্রামের বাড়ি ফরিদপুরে যাচ্ছিলেন সেলিনা। পথে হিংগারপাড়া এলাকায় ওড়না পেছনের চাকায় পেঁচিয়ে গলায় ফাঁস লেগে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ফরিদপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নুর আজম মণ্ডল নিবর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.