Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গাইবান্ধায় বাসে পেট্রলবোমা, শিশুসহ নিহত ৪ : আহত ৩০

imagesবাংলাদেশেরপত্র ডেস্ক: গাইবান্ধায় ঢাকাগামী নাপু এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী  বাসে পেট্রোলবোমা যাত্রীবাহী হামলায়  চালক, হেলপার ও শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছে বাসের আরো ২৫ যাত্রী। শুক্রবার রাত ১১টার দিকে জেলার তুলসীঘাট এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। দগ্ধ যাত্রীদের প্রথমে গাইবান্ধা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১৩ জনকে  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া। পুলিশ ও স্থানীয়রা জানান,  রাতে গাইবান্ধা থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল নাপু এন্টারপ্রাইজের একটি বাস। রাত ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট এলাকায় দুর্বৃত্তরা বাসটিতে পেট্রোলবোমা ছুড়ে মারে। এতে পুরো বাসটিতে আগুন ধরে যায়। অনেক যাত্রী বাসের জানালা দিয়ে লাফিয়ে নামার চেষ্টা করে। তবে জানালা বা দরজা খোলার আগেই যাত্রীদের সবাই দগ্ধ হয়। এসময় চালক ও হেলপার এবং শিশুসহ চারজন পুড়ে ঘটনাস্থলেই মারা যায়। আগুনে দগ্ধ অন্তত ২৫ জনকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১৩ জনকে রংপুর মেডিকেলে হাসপাতালে পাঠানো হয়।  মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.