Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গানের প্রতিযোগিতায় রোনালদোর বোন

গানের প্রতিযোগিতায় রোনালদোর বোন (ভিডিও)

ছোট ভাই ক্রিস্টিয়ানো রোনালদো ইতোমধ্যে ফুটবলে ইউরোপ তথা বিশ্ব জয় করে ফেলছেন। এবার গানের প্রতিযোগিতায় ইউরোপ জয় করার জন্য নামছেন তার বড় বোন কাতিয়া অ্যাভেইরো। ইউরোপের দেশগুলোর প্রতিযোগীদের নিয়ে আয়োজিত ‘ইউরোভিশন সং কনটেস্ট’ নিজের দেশ পর্তুগালকে উপস্থাপন করতে যাচ্ছেন দুইবারের ব্যালন ডি’অর জয়ী তারকার বোন।

কাতিয়া অ্যাভেইরো নিজেকে ‘লা রোনালদা’ নামে পরিচয় দেন। নিজের স্বপ্নের কথা জানিয়ে সামাজিক মাধ্যম টুইটারে জানান, বন্ধুরা, পর্তুগালকে ইউরোভিশনে উপস্থাপন করার জন্য সকলের সমর্থন আশা করছি। এটা আমার স্বপ্ন। ৩৮ বছর বয়সী অ্যাভেইরো আশা করছেন দর্শকদের সমর্থনে তিনি এই প্রতিযোগিতায় জয়ী হবেন।

উল্লেখ্য, ইউরোভিশনে পর্তুগালের পুরানো রেকর্ড ভালো নয়। ১৯৫৬ সাল থেকে অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতায় পর্তুগালের মাত্র ৯ জন সেরা দশে অবস্থান করতে পেরেছে।

Leave A Reply

Your email address will not be published.