Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চট্টগ্রামে কাউন্সিলর, কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে ভারপ্রাপ্ত মেয়রের মতবিনিময়

চট্টগ্রাম সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে কাউন্সিলর, কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী
চট্টগ্রাম সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে কাউন্সিলর, কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী রবিবার দুপুরে কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে কাউন্সিলর, কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়ে ভারপ্রাপ্ত মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যাবতীয় সেবায় সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা চান। তিনি বলেন, ওয়ার্ড ভিত্তিক উন্নয়ন কর্মকান্ড সহ যাবতীয় সেবার ক্ষেত্রে কাউন্সিলরদের ভূমিকা অতিব গুরুত্বপূর্ণ। মেয়র, ভারপ্রাপ্ত মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তাদের সম্মিলিত প্রয়াসে নগরবাসীর কাংখিত প্রত্যাশা ও চাহিদা পুরন সম্ভব বলেও অভিমত ব্যক্ত করেন।

মতবিনিময়ে প্যানেল মেয়র মিসেস জোবাইরা নার্গিস খান, সচিব রশিদ আহমদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মিসেস নাজিয়া শিরিন, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সহ অন্যরা মতবিনিময় করেন।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.