Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে ২৬০০ বোতল ফেন্সিডিলসহ আটক তিন

ctg rabচট্টগ্রাম ব্যুরো: র‌্যাবের পৃথক অভিযানে ২৬০০ বোতল ফেন্সিডিল, ২টি প্রাইভেটকারসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ১৩ লক্ষ টাকা। গত শনিবার রাতে নগরীর বন্দর এবং চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-৭।
র‌্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে স্কোঃ লিঃ শাফায়াত জামিল ফাহিম এর নেতৃত্বে একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন নিমতলী রোডস্থ উমেদ আলী সারেং বাড়ীর সম্মুখে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে গাড়িটি (ঢাকা মেট্রো গ-১১-০৫২৯) আটক পূর্বক তল্লাশী করে ১,২০০ বোতল ফেন্সিডিল, ৪টি মোবাইল, ৪টি সিমসহ মোঃ সাইফুল ইসলাম (২৭), মোঃ খলিলুর রহমান (৩৯), গ্রেফতার করে। অপর দিকে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন ফৌজদারহাটস্থ বে ভিউ ফিলিং স্টেশনের সম্মুখে রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে (ঢাকা মেট্রো গ-১১-৭৭২০) গাড়িটি আটক করে তল্লাশী চালিয়ে ১৪০০ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল, ১টি সিমসহ মোঃ মনির হোসেন (২১) গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এবং সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.