Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চট্টগ্রাম প্রেসক্লাবে এক কনষ্টেবলের বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম প্রেস ক্লাবে সি.এম.পি’তে কর্মরত এক কনষ্টেবলের বিরুদ্ধে যৌতুক নিরোধক আদালত ও নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল থেকে বার বার গ্রেফতারী পরোওয়ানা জারী হওয়া স্বত্বেও পুলিশ নিরব ভুমিকা পালন করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন তার স্ত্রী ।

মঙ্গলবার মামলার বাদী শামীমা ইয়াছমিন চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, ১০/০৯/১০ ইং তারিখে রেজিষ্টার্ড কাবিননামা মুলে ৪,০০,০০০ টাকা মাত্র দেনমোহর ধার্য্যে বর দিদারুল ইসলাম, পিতা: জয়নাল আবেদীন তার সাথে আমার বিবাহ হয়।

কিন্তু বিবাহর কিছুদিন পর থেকে আমার উপর যৌতুকের চাপ চলে আসে এবং ৩,০০,০০০ টাকা আমার পিতার কাছ থেকে দিদারুল ইসলাম যৌতুক নেয় কিন্তু এতে তার কিছুই হয়না আমাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। ১৩/০৭/১৪ ইং তারিখে আমার স্বামীর বিরুদ্ধে ১৯৮০ সনের যৌতুক নিরোধক আইনের( ৪ ) ধারায় মাননীয় চীফ মেট্রপলিটন আদালত চট্টগ্রামে একটি সি,আর মামলা দায়ের করি মামলা নং-১২২০/১৪।

উক্ত তারিখে মাননীয় আদালত আসামীর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেন। দিদারুল ইসলাম এখন আমাকে জীবননাশের হুমকি দিচ্ছে। আমার একটি ৪ বছরের শিশু বাচ্চা রয়েছে। অন্যায়ের শিকার শামীমা ইয়াছমিন তার ও তার বাচ্চার ভবিষ্যৎ সুন্দর হওয়ার স্বার্থে তার করা মামলার দ্রুত বিচার দাবি জানিয়েছেন এবং সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেছেন।

Leave A Reply

Your email address will not be published.