Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চলচ্চিত্রে ৩২ বছর পর একসঙ্গে আসাদ-সুবর্ণা

asনাট্যদল ‘ঢাকা থিয়েটার’ থেকেই তাদের বন্ধুত্ব। সেই হিসেবে রাইসুল ইসলাম আসাদ এবং সুবর্ণা মুস্তাফার মধ্যে বন্ধুত্ব পেরিয়ে গেছে চার দশকেরও বেশি। একই দলের হয়ে তারা দু’জন যেমন মঞ্চ মাতিয়েছেন, ঠিক তেমনি টিভি নাটকেও তারা দু’জন একসঙ্গে অনেক নাটকে অভিনয় করেছেন।

পাশাপাশি তারা দু’জন জুটিবদ্ধ হয়ে চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ১৯৮০ সালে আসাদ এবং সুবর্ণা মুস্তাফা প্রথম জুটিবদ্ধ হয়ে সৈয়দ সালাহ উদ্দীন জাকী পরিচালিত ‘ঘুড্ডি’ চলচ্চিত্রে অভিনয় করেন। এতে দু’জনের অনবদ্য অভিনয় সেই সময়ে বেশ প্রশংসিত হয়।

এরপর তারা দু’জন একসঙ্গে অভিনয় করেন সৈয়দ হাসান ইমামের ‘লাল সবুজের পালা’, কাজী জহিরের ‘নতুন বউ’ এবং ১৯৮৪ সালে কাজল আরেফিনের ‘সুরুজ মিঞা’ ও বেলাল আহমেদ’র ‘নয়নের আলো’ চলচ্চিত্রে।

আসছে ডিসেম্বরে ‘গহীন বালুচর’ চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। এদিকে আসাদ বর্তমানে বরিশাল ভোলায় আছেন। সেখানে তিনি নাদের চৌধুরীর ‘মেয়ৈটি এখন কোথায় যাবে’র শুটিং করছেন।

অন্যদিকে সুবর্ণা মুস্তাফা অভিনীত ধারাবাহিক সৌদ পরিচালিত ‘অন্তর্যাত্রা’ একুশে টিভিতে প্রতি সোম, মঙ্গল, বুধবার রাত ৮.৩০ মিনিটে প্রচার হচ্ছে।বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.