Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

‘চলতে চলতে’ মিলবে মিথিলার গল্প

বিনোদন ডেস্ক:
নীল আচল। বিদেশ থেকে কিছুদিন হলো দেশে ফিরেছে। ফিরেই দেখে তার বিয়ের জন্য বর ঠিক করা। খবর শুনে বাড়ি থেকে পালিয়ে যায় নীল আচল। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। এমনই একটি চরিত্রে অভিনয় করছেন ভিট-চ্যানেল আই টপ মডেল মিথিলা। নাটকের নাম ‘চলতে চলতে’। রচনা ও পরিচালনা করেছেন আশরাফুল রহমান। এ নাটকে সহশিল্পী হিসেবে পেয়েছেন ইমামী ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম সিজন টু এর তারকা একে আজাদ, হাসান ইমাম ও আবু সাঈদ খান। রাজধানীর বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে। নাটকটি নিয়ে মিথিলা বলেন, ‘চরিত্রটি বেশ বৈচিত্রময়। রোমান্টিক কাহিনীর এই গল্পটি সকলের পছন্দ হবে বলে আশা করছি।’ খুব শিগগিরই যে কোনো চ্যানেলে প্রচার হবে নাটক ‘চলতে চলতে’।

Leave A Reply

Your email address will not be published.